👁 146 Views

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লিমন হায়দারঃ “সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতেও জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটির আলোচনা সভার শুরুতেই প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাটাবাড়ি বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন।
দিবসটি উপলক্ষে রেলি- সমাবেশ-আলোচনা সভা- স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।রাতে অসহায়-দুঃস্থ-ইয়াতিম ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার যৌথ আয়োজনে ২২ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা সভকক্ষে সংগঠনের সভাপতি লিমন হায়দারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) এস এম শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মুত্তাকী কল্যাণ সংস্থার সভাপতি ডা.সোলায়মান মন্ডল,সংগঠনের সাধারণ সম্পাদ ও ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী বার্তার প্রতিষ্ঠাতা কৈলাস প্রসাদ গুপ্ত,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান সাজু।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
প্রধান অতিথি সহকারী কমিশনার(ভূমি)এস এম শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। তাই সবাইকে বেশি-বেশি সচেতন হতে হবে। অনুষ্ঠানের সভাপতি লিমন হায়দার বলেন,ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে বাইপাস সড়কের বিকল্প নেই। পাশাপাশি ফুলবাড়ীতে অতি দুর্ঘটনাপ্রবণ ২৭টি স্পটে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।এসময় তিনি ফুলবাড়ীতে গত এক বছরের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন।এতে ছোট-বড় ১০৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩১ জন,আহত হন ২০৫ জন। এছাড়াও পঙ্গুত্ব বরণ করেন ৭জন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম নাজিব।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে স্বেচ্ছায় এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।এতে সার্বিক সহযোগিতায় ছিলেন তৈয়বা মজুমদার রক্তদান কেন্দ্র।