👁 83 Views

বাউফলের আদাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী কবির হোসাইন

মোঃ রিয়াজ জেলা প্রতিদিন।। পটুয়াখালীর বাউফল উপজেলার ‘আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে, (কবির হোসাইনের) নাম ঘোষণা করেছেন। পটুয়াখালী-২ (বাউফল) আসনের, সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
‘(কবির হোসাইন) পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বাউফল উপজেলা জামায়াতের বর্তমান কর্মপরিষদ সদস্য।তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম রওশন আলী মৃধা।’
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আদাবাড়িয়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী (কবির হোসাইন)-কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই, তিনি সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থাকবেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আদাবাড়িয়াকে একটি উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, সহকারী সেক্রেটারি এ বি এম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, আদাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজাম্মেল হক, সেক্রেটারি বাহাউদ্দিন, অ্যাডভোকেট মুজাহিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রেদোয়ান উল্লাহ এবং পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় নেতাকর্মীরা।