
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট :
দিনাজপুরের ঘোড়াঘাট সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে পুজার মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংড়া ইউনিয়নের ১৫টি পূজা মন্দিরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজা মন্দির পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের পদপ্রার্থী ও উপজেলা জাসাসের সাবেক আহবায়ক খন্দকার মোঃ রুহুল আমিন মিঠু।
খন্দকার মোঃ রুহুল আমিন মিঠু তার ব্যক্তিগত তহবিল থেকে সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন ও সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী ।
ঘোড়াঘাট দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও ঘোড়াঘাট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।