
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যবাহী ৫৮ তম শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর এলাকায় নিবারন কবিরাজ বাড়ির দিঘিতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৫৮ বছর ধরে শারদীয় দূর্গা পুজার বিজয়া দশমির দিনে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। নৌকা বাইচে ৮টি দল অংশ গ্রহন করে মাহাবুল মাঝির দল প্রথম হাসেম মাঝির দল দ্বিতীয় এবং মনোরঞ্জন মাঝির দল তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় দলকে তিনটি ফ্রিজ উপহার দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধ লক্ষাধীক নারী পুরুষ নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার ওসি মোঃ আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ শাহ আলম শানু, গনঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মিজান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার প্রমূখ॥