
স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ধাপ যুগিপোতাও নিমাই কোলা গ্রামবাসীর উদ্যোগে বীরকেদার ইউনিয়ন পরিষদ বনাম হানজালা স্টোর এর অংশগ্রহণে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় ধাপ হাট যোগীপোতা ও নিমাইকোলা গ্রামবাসীর আয়োজনে ফুটবল ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব কবির আহমেদ।
এ সময় বরেণ্য অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক ডঃ আব্দুল মজিদ প্রামানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন ফুটবল এক্টিভ একটি পেশাদার খেলা এবং এর জনপ্রিয়তা রয়েছে। আজকে তার প্রমাণ হাজার জনতা ফুটবল খেলা দেখতে এসেছেন। এই আয়োজনের মাধ্যমে এই এলাকার যুবকদের নেশা ছেড়ে খেলাধুলার উপর আগ্রহ অব্যাহত রাখবে। এ ধরনের আয়োজনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আমন্ত্রিত সঞ্চালক আবু মুসা ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুপচাঁচিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ।
বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামানিক।
দুপচাঁচিয়া থানা যুবদলের আহ্বায়ক আফসার আলী। তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল। দুপচাঁচিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাকিদার।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন। বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোসাব্বর হাসান মুসা।
উক্ত ফাইনাল খেলায় বীর কেদার ইউনিয়ন পরিষদ একাদশ ট্রাইবেকার ৬-৫ গোলে বিজয় লাভ করেন।
এ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল খেলা চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলোচনা সভা শেষে বীর কেদার ফুটবল একাডেমির অধিনায়কের হাতে একটি খাসি পুরস্কার হিসেবে প্রদান করেছেন।
অপরদিকে রানার্স আপ হানজালা স্টোর ফুটবল একাডেমির অধিনায়কের হাতেও ১ টি খাসি প্রদান করা হয়েছে।
উক্ত ফাইনাল খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন আলম হোসেন। সহকারী রেফারী ছিলেন খাইরুল ইসলাম ও রাকিবুল ইসলাম।