👁 63 Views

সারিয়াকান্দির প্রবাসীর স্ত্রী উধাও! সোনা সহ আনুমানিক ৩২ লাখ টাকার মালামাল নিয়ে সাথী রানি নামে

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা গনেশ রাজভরের ছেলে বিধান চন্দ্র প্রায় এক যুগ আগে ধুনটের সাতবেকী গ্রামের আব্দুল গফুরের মেয়ে সাথী রানী কে হিন্দু ধর্ম অনুসারে বিয়ে করে সংসার পাতেন। প্রেমের সম্পর্কের জেরে নিজ ধর্ম ছেড়ে সনাতন ধর্মের অনুসারী হন ঐ নারী। পরে তাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। যার বর্তমান বয়স নয় বছর। বিগত তিন বছর আগে বিধান চন্দ্র জীবিকার তাগিদে প্রবাস গমন করেন। এই সুযোগে গাজীপুরের ভাড়া বাসা থেকে গত ১০ অক্টোবর ২০২৬ ইং তারিখে তার স্ত্রী সাথী রানী ৯ বছরের কন্যা কে রেখে ঐ প্রবাসীর নগদ ১৮ লাখ টাকা ও ছয় ভরি সোনা যাহার বাজার মুল্য ১২ লাখ টাকা এবং দুই লাখা টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায়।

এই মর্মে ভুক্তভোগী বিধানের বাবা গনেশ রাজভর বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা এলাকার রহমান বেপারীর ছেলে শফিকুল ইসলামের সহায়তায় অজানার উদ্যেশ্যে পারি জমান ঐ গৃহবধূ।

তবে এই বিষয়ের শফিকুল ইসলাম জরিত নয় মর্মে মুঠোফোনে জানান, তিনি বলেন দির্ঘ দিন আগে তার সাথে টিকটকে পরিচয় হয় এবং এক দুই দিন কথা হয় সাথী রানির সাথে। সে সাথী রানি নিখোজের বিষয়ে কিছু জানেন না। তাকে মিথ্যা ভাবে অভিযুক্ত করা হয়েছে।

এই বিষয়ে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার ও তাহার পরিশ্রমের অর্থ সম্পদ ফেরত পেতে যথাযথ সহায়তা চান প্রবাসী বিধান চন্দ্র রাজভর।