👁 363 Views

লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১৬২ টি পূজামণ্ডপে ৯৭ টন চাউল,শাড়ি বিতরণ করেন -ত্রানমন্ত্রী দুলু

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। আসন্ন ১৬ অক্টোবর ২০২৬ ইং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ১৬২ টি পূজা মণ্ডবে প্রতিটি মন্ডবে ১০ জন কে ১০ কেজি করে চাউল ও ১ টি করে শাড়ি বিতরণ করেছেন।

সদর উপজেলা ১৬২ টি পূজা মন্ডপে মোট বরাদ্দ ৯৭ টন ২০০ কেজি চাউল সরকারি অনুদান বরাদ্দ । দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) বিকালের দিকে লালমনিরহাট কালেক্টরেট -মাটে জি,আর চাউল বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাশেদুল হক প্রধান সভাপতিত্বে বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,মাননীয় মন্ত্রী দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, লালমনিরহাট পৌরসভার প্রশাসক আফরোজা বেগম,লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার, মনোনিতা দাস। পৌর-বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন। পুজা-মন্ডব উদযাপন পরিষদের সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।