
এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা.এ.জেড.এম. জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জিয়াকাঠাল গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন।
রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার জগন্নাথপুর (জিয়াকাঠাল) গ্রামে দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন গনসংজোগ করেন।
গণসংযোগকালে তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন।এ সময় ডা. জাহিদ হোসেন বলেন,জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।দেশ ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ-সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি ইউনুস আলী,আজাদ রহমান, যুগ্ম-সম্পাদক শাজাহান চৌধুরী,মহররম আলী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,সদস্য সচিব আনোয়ার হোসেন,গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুর রহমান সাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।