👁 454 Views

শিবগঞ্জে ০১টিবিদেশী পিস্তল,০৪ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগাজিন উদ্ধার

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকাহতে ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ডগুলি এবং ০২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহঃপ্রতিবার ০৮অক্টোবর ২০২৬ রাত ২০:৩০ ঘটিকার সময় নামো চাকপাড়া সরকারীপ্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশে আমবাগানের ভিতরহতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

স্পেশাল রেসপন্সব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিকদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮অক্টোবর ২০২৬ রাত ২০:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নামো চাকপাড়া সাকিনের ১৪৫নং নামো চাকপাড়া সরকারীপ্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশে আমবাগানের ভিতরহতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ডগুলি এবং ০২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করাহয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহ ভাজন কাউকে পাওয়া যায়নাই এবং উল্লেখিত ঘটনায় এখন পর্যন্ত। কাউকে গ্রেফতার করা হয়নাই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ নাশকতাসৃষ্টির লক্ষ্যে উক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিল। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।