👁 457 Views

নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিম

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেত্রকোনা এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, সোলার খাতে আগ্রহী উদ্যোক্তা ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু। মূল বক্তব্য উপস্থাপন করেন নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম শাহীন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,  জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মিনহাজ উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, নেত্রকোনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আলহাজ্ব মোঃ দিদারুল আলম দিদার, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নেত্রকোনা জেলা রড সিমেন্ট ঢেউ টিন সমিতির সভাপতি মোঃ মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, জেলা কৃষক দলের সহ সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ সেফু, মোঃ রুকনুজ্জামান, উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা,
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সিবিএ) সভাপতি সামছুল আলম, সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী উজ্জ্বল কুমার প্রামানিক, উপ সহকারী প্রকৌশলী মোঃ শাকুর, উপ সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী মোঃ রাসেল, উপ সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন।
মতবিনিময় সভায় নিরাপদ ও মান সম্মত ভাবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তি এবং গ্রাহকদের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মত বিনিময় সভায় জানানো হয়, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা ও বিদ্যুতের উপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিটি বাসাবাড়ি, প্রতিষ্ঠান
ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের ভবনে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
সভায় বক্তারা বলেন, রুফটপ সোলারের বিস্তার হলে একদিকে গ্রাহকের বিদ্যুৎ ব্যয়ের ওপর চাপ কমতে পারে, অন্যদিকে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে। পাশাপাশি এ খাতে দক্ষ সার্ভিস প্রোভাইডার ও নতুন উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *