👁 123 Views

আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা , আটোয়ারীতে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার ও ঠাকুরগাঁও প্রবেশন কার্যালয়ের সমাজসেবা অফিসার নাজমুজ সাকিব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ জানান,প্রশিক্ষণে মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবি অংশ নিচ্ছেন। এর মধ্যে কামার, নাপিত,বাদ্যযন্ত্র,বাঁশ-বেতসহ বিভিন্ন শিল্পের প্রশিক্ষার্থী রয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালায় নিজ নিজ পেশাগত কৌশলের পাশাপাশি যোগাযোগ দক্ষতা,আচরণ,গ্রাহক সেবা,পেশাগত শিষ্টাচার,আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের নানা বিষয়ে ধারণা দেওয়া হবে।
এ উদ্যোগ প্রান্ত্কি জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কার্যকর ভুমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *