
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু মাশরাফি (৫) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি শিশু মাশরাফি ঘুম থেকে উঠে মাঝে মাঝে ভয় পাচ্ছে ও চিৎকার করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় রুপনারায়নপুর (শল্পী খাটা পাড়া) গ্রামের আবদুস ছোবহান এর বাড়িতে এসে তাঁর স্ত্রী তহুরা বেগমের হাত থেকে প্রতিবেশি সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৪২) মিথ্যা অজুহাতে তহুরার ৫ বছরের শিশু মাশরাফিকে ছিনিয়ে টেঁনে-হিঁছড়ে বাড়ির বাহিরে এনে তাদের খলিয়ানে মারপিট করে।
মঞ্জুয়ারার ছেলে মিনহাজ (২০) কোদাল নিয়ে ঘটনাস্থলে শিশুটিকে মারপিট করে পুঁতে ফেলবে বলে অবস্থান করে এবং মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম নির্যাতন না থামিয়ে তার স্ত্রী-ছেলেকে উস্কানি দেয় এবং নির্যাতনে সহযোগীতা করে বলে ভুক্তভোগীর অভিযোগ।
নির্যাতনের সময় শিশু মাশরাফির কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হলে বিষয়টি নির্যাকারিরা ধাঁমাচাপা দেয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘শিশু নির্যাতনের অভিযোগ সঠিক হলে কোন ছাড় দেয়া হবে না। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।