👁 373 Views

সিরাজগঞ্জে মা-ছেলেসহ ৩ মাদক কারবারি  গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাছি চরপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি  মোঃ শাফিউল ইসলাম এবং তার মা মোছাঃ কল্পনা খাতুনের বসতবাড়ির শয়ন ঘর থেকে তাদের হেফাজতে থাকা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
এর আগে  দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘর থেকে ২১পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, উভয় ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে  সিরাজগঞ্জ আদালতে প্রেরণ  করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *