👁 218 Views

দুপচাঁচিয়ার তিষিগাড়িতে সড়ক দুর্ঘটনা: ৩ জন আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন বগুড়া মেডিকেলে স্থানান্তর।।

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

দুপচাঁচিয়ার তিষিগাড়িতে সড়ক দুর্ঘটনা: ৩ জন আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

​বগুড়ার দুপচাঁচিয়ার তিষিগাড়িতে আবারো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তিষিগাড়ি এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
​দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে স্থানীভাবে চিকিৎসা দেওয়া হলেও একজনের অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
​স্থানীয়দের অভিযোগ, তিষিগাড়ি এলাকায় প্রায়শই এমন সড়ক দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গতি ও অসাবধানতার কারণেই বারবার এই স্থানে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *