👁 459 Views

নাটোরে হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যা 

নাটোর প্রতিনিধি : নাটোর সদরের চাঁদপুর বাজারে বুধবার সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে এক হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার সময় নাটোরে মুশলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে ডাঃ আনোয়ারুল ইসলামের হোমিও চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেখে চলে যায়।  পরে স্থানীয়রা বুঝতে পেরে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক মঈনুল হক জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনে হাসপাতালে নিয়ে আসার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা কেন তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে কিছু  জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *