
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে এ.কে.এম মুরাদ (৪২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের বাসিন্দা। তিনি মামাতো বোনকে বিয়ে করে দীর্ঘদিন ধরে শায়েস্তানগরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মদের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুরাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।