👁 403 Views

বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা চালু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার দিঘা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘা বাজারে জমির উদ্দীনের ভবনের দ্বিতীয় তলায় এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বাঘা শাখার প্রধান ও ব্যবস্থাপক (এভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ) মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজশাহী জোনের ইভিপি ও হেড অব জোন মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন এবিএম ফ্যামেলির স্বত্বাধিকারী আসমা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মজিবর রহমান।
এ সময় দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, চকমাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, লক্ষবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) মনিরুল ইসলাম জিঞ্জু, শিক্ষক ইন্তাজ আলী, আয়নাল হক, রাশেদুল ইসলাম রাশেদ, ইউনুস আলী, নারী ইউপি সদস্য শিরিনা খাতুনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে দিঘা বাজার ও আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *