👁 496 Views

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড বিএনপির   আলোচনা সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ পৌর বিএনপির ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাহিরগোলা গুড়ের বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি বলেন, ৭৫ পরবর্তী দেশের মানুষ যখন দিশেহারা ঠিক তখনই দেশের  শান্তির দূত হিসেবে আর্বিভূত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের।  তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এদেশের মানুষ খুজে পায় শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ। তাই  দেশের মানুষ বারবার রাস্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে অধিষ্ঠিত করেছে। যখনই  এদেশে স্বৈরাচারের আর্বিভাব হয়েছ, গণতন্ত্র হরণ হয়েছে তখনই বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনঃরুদ্ধার করেছে। দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে। এজন্য  দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে আরও  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত  সভাপতি আল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, ৫নং ওয়ার্ড  বিএনপির সভাপতি স্বপন  আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজনু সেখ, সহ সভাপতি আলম রহমান,  ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি  ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক  আনিস চৌধুরীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে হাজির হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *