👁 185 Views

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

মাকসুদুল হক জিনাইদহ প্রতিনিধি- মঙ্গলবার ১ সেপ্টেম্বর ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার নুর ইসলামের ছেলে আব্দুর রহমান (২৭) এবং একই এলাকার আব্দুল জিন্নাহ শেখের ছেলে মো. মোমিন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় এবং আশেপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরির সিন্ডিকেট চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে মোমিনের বিরুদ্ধে এর আগেও কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *