
পলাশবাড়ী,(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধায় গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজন কে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত দুজন হলেন, মো. রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে সদরের বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় রাসেল মিয়ার ঘরের বিছানার তোশকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল ও একটি লোহার চেইনসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র জব্দ করে। এরপর রাসেলের দেওয়া তথ্যর ভিত্তিতে শহরের ব্রীজ রোড কালিবাড়ী এলাকায় হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ এর বাড়িতে অভিযান চালায়।
ডিবির উপস্থিতি টের পেয়ে পুর্ন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরের বিছানার তোশকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও লোহার বাট যুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র নিজেদের কাছে রেখে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অপরাধ সংঘটন ও এলাকায় ভয়ভীতি প্রদর্শন করার কথা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর, ৬৯। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।