
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও এতিমখানা-হাফিজিয়া মাদ্রাসা কার্পেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়ন কার্যালয়ে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশী প্রবাসীদের সৌজন্যে হুইল চেয়ার ও এতিমখানা-হাফিজিয়া মাদ্রাসায় কার্পেট বিতরণ করা হয়।
অত্র সমিতির সভানেত্রী মোকারেমা আহম্মেদ আইভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, বেতকাপা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী মৃধা প্রমুখ। এসময় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।