
দুপচাঁচিয়া বগুড়া থেকে মোসাব্বর হাসান মুসাঃ সারপুকুর পাঁচখুপি গ্রামে ১লা ফেব্রুয়ারি ২০২৬ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচখুপি যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে গ্রামের টুর্নামেন্ট ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।যুবসমাজের প্রতিপাদ্য ছিল মাদককে না বলি ফুটবল খেলায় উৎসাহিত করি।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এফ গ্রুপ সৌদি প্রবাসী মোঃ ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মোমিন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড ও সমাজসেবক।এস এম ফরহাদ হোসেন সাবেক সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদল।
মোঃ হুমায়ুন কবির সাবেক সাঃ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদল। মোহাম্মদ জাকির হোসেন সহ-সাধারণ সম্পাদক শ্রমিক দল দুপচাঁচিয়া শাখা। মোহাম্মদ আয়নাল হক বেপারী সাবেক সদস্য ২ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ। মোঃ জালাল উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক। মোঃ আব্দুল মালেক প্রামানিক জুলাই যোদ্ধা। মোহাম্মদ নজরুল ইসলাম প্রভাষক হাবিবুর রহমান ডিগ্রী কলেজ বগুড়া।
খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন গ্রুপ এ অধিনায়ক ছিলেন জুনায়েদ বনাম গ্রুপ সি অধিনায়ক ছিলেন হানিফ।