👁 79 Views

ফুলবাড়ি ব্যাটালিয়ান কর্তৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপআটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায় আজ২০ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ রসুলপুর ও আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১হাজার ৬শত ৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২লক্ষ৫০ হাজার ৮শত টাকা।

২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান,  ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *