👁 375 Views

বিরলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠিত 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ সমাপনী অনুষ্ঠিত  হয়েছে। বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে এ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতা, মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উউপদেষ্টা রুহুল আমিন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *