👁 395 Views

পঞ্চগড়ে বাস মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পঞ্চগড় : পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি(রেজি-নং-রাজ:-৯৮৫)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস (রেজি:নং-রাজ-১৬৬০) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি(রেজি-নং-রাজ:-৯৮৫)-এর নবনির্বাচিত সভাপতি মো.মতিয়ার রহমান,সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,বাস মিনিবাস শ্রমিকদের অধিকার,কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মালিক শ্রমিকদের মধ্যে ঐক্য সহযোগিতা আরও জোরদার করার কথা তুলেন অনুষ্ঠানে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক ।তারা বলেন,পঞ্চগড়ে অনেক কষ্টে বাস গুলো চলাচল করছে। আমরা রংপুর বিভাগে কোন বাস চালাতে পারছি না। চালাতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
পঞ্চগড়ে যে হারে অটোরিক্সা প্রতিটি রুটে চলাচল করে। এতে মালিক শ্রমিক উভয় সংকটে মধ্যে কোন রকমে বাস চলছে। সরকার জাতীয় মহাসড়কে অটোরিক্সা, নসিমন করিমন চলাচল নিষিদ্ধ করার পরেও তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করাতে বাস মিনিবাস গুলো যাত্রীর অভাবে চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এর সুস্ঠ তদন্তের জোর দাবী করছি সরকারের কাছে।
এসময় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের বদরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *