👁 323 Views

সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান   প্রস্তুত মঞ্চ,  উৎফুল্ল নেতাকর্মীরা  

সিরাজগঞ্জ প্রতিনিধি  আজ সিরাজগঞ্জে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে  সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ সফরকে ঘিরে সিরাজগঞ্জে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। সিরাজগঞ্জের  ছয়টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং সিরাজগঞ্জের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন। বিএনপি নেতাদের আশা, এটি হবে সিরাজগঞ্জের সবচেয়ে বড় জনসভা, যেখানে দুই লক্ষাধির বেশি লোকের সমাগম হবে। এসভায় পাবনার সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর দলের নেতাকর্মীদের জন্য ‘টনিকের মতো’ কাজ করবে এবং গণজাগরণ সৃষ্টি করবে। নেতাকর্মীদের মাঝে উৎফুল্ল ভাব বিরাজ করছে।
দীর্ঘদিনের অপেক্ষার পর তারেক রহমানের এ আগমন ঘিরে সিরাজগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের বিপুল সমাগম শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  বলেন, প্রিয় নেতার জন্য সিরাজগঞ্জের মানুষ দীর্ঘদিন ২০ বছর ধরে অপেক্ষায় ছিল। আজ সেটার কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসছে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য শুধু বিএনপির নেতাকর্মী না, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মুখিয়ে আছে। আজ আমরা বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত।
আইনশৃঙ্খলার বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু  বলেন, পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। সিরাজগঞ্জের মানুষ দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসানের আশায় আজ উজ্জীবিত। এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় একটি মাইলফলক হয়ে কাজ করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *