
এম সাজেদুল ইসলাম সাগর , নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) সান্ধায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। কমিটির আহ্বায়ক মিকাইল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায় এবং সুষম উন্নয়নের নানাদিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।