
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। এঘটনায় আরও ১০ বাস যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার গভীর রাত ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকসহ ২ জন নিহত হন। এঘটনায় আরো অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।