👁 198 Views

মাধবদী সোনার বাংলা কটন মিলস নির্বাচন: এমপি খোকন সাহেব সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর ঐতিহ্যবাহী ‘সোনার বাংলা সমবায় কটন মিলস্ লিমিটেড’-এর ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনে সভাপতি পদে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য (এমপি) জনাব খায়রুল কবির খোকনসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) এর ২৫(১)(গ) বিধি অনুযায়ী নির্বাচন কমিটি সর্বসম্মতভাবে প্রাপ্ত ৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করে।নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১৪ ও ১৫ জুলাই মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত শেষ দিনে বিভিন্ন পদে সর্বমোট ৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২১ জুলাই নির্বাচন কমিটি সকল আবেদন যাচাই-বাছাই করে ৬টি পদেই তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করে।বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা:ক্রমিক নং প্রার্থীর নাম
১ জনাব খায়রুল কবির খোকন (এম.পি) চিনিশপুর তন্তুবায় সমবায় সমিতি লি. সভাপতি (সমগ্র এলাকা) ২ জনাব আলহাজ্ব আমান উল্লাহ আমান  কান্দাপাড়া তন্তুবায় সমবায় সমিতি লি. সহ-সভাপতি (সমগ্র এলাকা)   ৩ জনাব আনোয়ার হোসেন আনু আলগী মনোহরপুর তন্তুবায় সমবায় সমিতি লি. সহ-সভাপতি (সমগ্র এলাকা)   ৪ জনাব কাজী ওয়াসিম নওপাড়া আদর্শ সমবায় বহুমুখী সমিতি লি. সদস্য (কেন্দ্রীয় ও অন্যান্য)   জনাব মোঃ নূরুল ইসলাম (ব্যবস্থাপক) সোনার বাংলা সমবায় কটন মিলস লি. সদস্য (ব্যক্তি, এলাকা-১)  ৬ জনাব মোঃ মিজানুর রহমান আলগী তন্তুবায় সমবায় সমিতি লি. সদস্য (তাঁতী, এলাকা-১)
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ০৮ আগস্ট ২০২৬ তারিখে সোনার বাংলা সমবায় কটন মিলস লি. প্রাঙ্গণে নির্বাচনের নির্ধারিত তারিখ রয়েছে। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী ওইদিনই আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তাদের নাম ও তালিকা ঘোষণা করা হবে।
এ বিষয়ে সাধারণ সমবায়ী ও স্থানীয় ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন নতুন নেতৃত্বের মাধ্যমে মিলের সার্বিক উন্নয়ন ও তাঁত শিল্পীদের স্বার্থ সুরক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *