👁 211 Views

পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক মামুন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রেস ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক আব্দুল্যা আল মামুন (মিলন), কোষাধ্যক্ষ এটিএম জোবায়েদ উর রহমান (জবা), দপ্তর সম্পাদক আব্দুল জলিল সরকার এবং নির্বাহী সদস্য হিসেবে মহসীন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ও মোঃ হেলাল বিজয়ী হয়েছেন। এরআগে বিনাপ্রতিদ্বন্দিতায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওয়াহেদুল ইসলাম নির্বাচত হন। নির্বাচন কমিশনের আহবায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক মোঃ আলাউদ্দিন। নির্বাচন কমিশনের দুইজন সদস্য ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুদ্দোহা দুলু। নিবার্চনে একজন প্রিজাইডিং অফিসার, একজন পুলিং অফসিার ও তিন পুলিং এজেন্ট ছিল। মোট ৬১ ভোটার, কাষ্ট হয়েছে ৫৯ ভোট। নির্বাচনে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছর পর পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হলো। ২০০৮ সালের ৩০ মে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ছিল এই কমিটির মেয়াদ। এরপর আর কোন নির্বাচন অনুষ্টিত হয়নি। ১৯৮০ সালে পার্বতীপুর প্রেসক্লাব স্থাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *