👁 544 Views

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় পৃথক ঘটনায় সিপি পোলাট্রি ফার্মের এক শ্রমিকসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যটির সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে লঅশ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার রাজৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ইসমাইল হোসেন (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে উপজেলার হবিরবাড়ি এলাকার সিপি পোল্ট্রি ফার্মে কর্মরত মংমেন (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামের ছালহারের ছেলে। কর্মসূত্রে তিনি হবিরবাড়িতে বাসা ভাড়া নিয়ে সিপি ফ্যাক্টরিতে কাজ করতেন।
ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জানান, ইসমাইল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর মংমেনের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *