👁 486 Views

বিরলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে  বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচার অভিযান পরিচালিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥  বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচার অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা উচ্চ বিদ্যালয়ে এলঅকার জনগণকেসাথে নিয়ে প্রচার অভিযানে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন প্লেকার্ডসম্বলিত বাইসাইকেল র‌্যালিঅনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের হলরুমে আলোচনায় বক্তব্য রাখেন তেঘরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ আব্দুল হালিম। এসময় বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহায়তাকারীবৃন্দসার্বিক সহযোগিতা প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *