👁 496 Views

ফেইসবুকে ষ্ট্যাটাস দিযে বেহাল সড়কের তথ্য চাইলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুর

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে চলাচলের অনুপযোগী কাঁচা ও আধাপাকা সড়কের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি। স্থানীয় বাসিন্দারের কাছে তার নিজের ফেইজবুকে দশমিনা ও গলাচিপা এলাকার বেহাল সড়কের ছবি ও তথ্য পাটানোর আহবান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিজের ব্যাক্তিগত ফেইজবুক ষ্ট্যাটাসে এ আহবান জানান পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
নুরুল হক নুর তার ব্যাক্তিগত ফেইজবুক ষ্ট্যাটাসে দশমিনা ও গলাচিপার যেসব এলাকায় চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা, আধাপাকা রাস্তার বেহাল রয়েছে কিংবা যেখানে নতুন মাটির, ইটের বা পাকা রাস্তার প্রয়োজন, সেসব এলাকার নাম, ইউনিয়নের নাম উল্লেখ করে রাস্তার ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ জানান। তিনি আরো উল্লেখ করেন পটুয়াখালী-৩ এলাকার যেকোন বিষয়ে আবু নাঈমের সঙ্গে ০১৭৫৬০৮৫৬৪৯ নম্বরে যোগাযোগ করার তথ্যও ষ্ট্যাটাসে উল্লেখ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
এবিষয়ে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সড়কের অবস্থা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেহাল সড়ক ও প্রয়োজনীয় পাকা সড়কের প্রকৃত চিত্র তুলে ধরতে স্থানীয়দের সহযোগতিা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *