👁 474 Views

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে ফিরতে নয়, গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিতে শেখ হাসিনা উদগ্রীব।

ধোবাউড়া) ময়মনসিংহ প্রতিনিধি :  দেশে থেকে অভিযোগ মোকাবেলা করার সৎ সাহস থাকলে তিনি বা তারা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না।

শনিবার দুপুরে অনুষ্ঠিত ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ধোবাউড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, এবং অংগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রিন্স বলেন, বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলেছেন, তা আত্মগোপনে থাকা তার নির্লিপ্ত দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙা করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। ডিসেম্বরে কেন, জনগণ চায় তিনি আজই দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের বিশাল আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তাদের কোনো ষড়যন্ত্রই জনগণ আর বরদাশত করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নিতে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রিন্স বলেন, বিএনপি একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক, আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে। ধোবাউড়া-হালুয়াঘাটসহ সীমান্তবর্তী জনপদের উন্নয়নেও বিশেষ প রিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত কৃষক কার্ড প্রদানে পাইলট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর ষড়যন্ত্র, গুজব ও উসকানি সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। জনগণের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, তৃণমূলই বিএনপির সবচেয়ে বড় শক্তি। ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে এবং তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা, সততা, ত্যাগ ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনাড়ম্বর জীবন ও মানবিক দৃস্টিভংগী অনুস্মরণ এবং ধারণ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন জনকল্যাণমুখী ইতিবাচক রাজনীতি করতে হবে, মানুষ পছন্দ করে না, এমন কাজ করা যাবে না। সুখ দুঃখে সব সময় জনগনের পাশে থাকতে হবে।

প্রিন্স আরও বলেন, গ্রাম পর্যায়ে মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনপির কোনো নেতাকর্মী এসব অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগণের আস্থা, সংগঠনের ঐক্য এবং তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা আরও বেগবান করেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। এ লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও জনসম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলমসহ ইউনিয়ন বিএনপি ও উপজেলা অংগ সংগঠনের আহবায়ক, সদস্য সচিবগণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *