👁 467 Views

বগুড়ার নন্দীগ্রামে ফসলী জমিতে অবৈধ মাটি কাটার দায়ে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

শুক্রবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মো. আরশেদ আলীর ছেলে মো. আকরাম হোসেন (৩৮)-কে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *