👁 533 Views

সিরাজগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের তাড়াশে বিশাল জনসভা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। যা পরে  জনসভায় পরিনত হয়।
শুক্রবার (২৩ জানয়ারী) দুপুরে তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন জনসভার আগে ভিপি আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আধ্যাত্মিক সাধক হযরত খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ.)-এর জুম্মা নামাজ পরবর্তী মসজিদে দোয়া সম্পন্ন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন।
নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হক। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য জবাব দেবে।
সভায় প্রধান বক্তা হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য বিএনপি হতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, মতিয়ার রহমান মতি চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার সহ
সভায় জেলা বিএনপি, তাড়াশ-রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলংগা থানা বিএনপি’র সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।
জনসভায় নওগাঁ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করেন। সভা শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *