👁 168 Views

ভোলায় বিএনপি নেতাকে মুক্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে নেতা-কর্মীদের বিক্ষোভ

ভোলা প্রতিনিধি ভোলায় কোস্টগার্ডের মিথ্যা সাজনো মামলা দাবী করে বিএনপির নেতা মোঃ জাকির হোসেন ফরাজিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার মুক্তি দাবী করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন-জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকরা।
এ সময় তারা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক ঘন্টা চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার উপশহর বাংলা বাজার চত্বরে এ ঘটনা ঘটে। জাকির হোসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ও সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির ফরাজি সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চ যোগে ভোলায় আসছিলেন। কোস্ট গার্ড দক্ষিন জোনের একটি টিম ওই লঞ্চে উঠে সরাসরি জাকিরের লঞ্চ কেবিনে গিয়ে তাকে আটক করে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা প্রদর্শন করে তা উদ্ধার দেখায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কেবিনে কোন অস্ত্র,গুলি ও গাজা ছিলনা, তা কোথায় থেকে এসেছে তা যারা এনেছে তারাই জানেন।
কোস্ট গার্ড জানায়, আটক মোঃ জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে বিএনপির নেতা-কর্মী ও জাকিরের সমর্থকেরা তাকে নির্দোষ দাবি করে, দক্ষিন দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন নিয়ে অঅধিপত্যে বিস্তার নিয়ে এঘটনা ঘটিয়েছে,তার জাকিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাই জাকিরের মুক্তির দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্ষোব কারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভোলা সদর থানার পরির্দশক (তদন্ত) মোঃ জিয়াউদ্দিন জানান, স্থানীয় লোকজন সড়কে অবস্থান করার পর খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *