👁 453 Views

ধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ গ্রামে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলার ২০টি গ্রামে এই ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল এর নির্দেশনা মোতাবেক সংগঠনের সেক্রেটারী কাওছার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশেক মাহমুদের তত্ত্বাবধানে ইফতার প্যাকেজে নয়টি আইটেম দেওয়া হয়েছে।

সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতাবৃন্দরা ও সভাপতি জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি , এ ধারাবাহিকতা সামনেও অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য দেশের ক্রান্তিলগ্নেও আল ইত্তেহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষ কে সহায়তা প্রদান, বন্যার্তদের ত্রান বিতরনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনন্য ভুমিকা রেখেছে সংগঠন টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *