👁 81 Views

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি সংস্থা বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থায় এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ/এম,কম ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ–৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ–৪-এর স্কেলে মধ্যে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
আবেদনে বয়স: ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারিতে আবেদনের বয়স হতে হবে ৪৫ থেকে ৬০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল-সুবিধা, জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *