👁 455 Views

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ

দেশের ওষুধশিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের ‘অ্যাগ্রোভেট’ ও ‘ক্রপ কেয়ার’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সেলস ডেভেলপমেন্ট অফিসার’ ও ‘সেলস প্রমোশন অফিসার’ পদে কর্মঠ ও স্মার্ট তরুণদের খুঁজছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও যোগ্যতা—

১. সেলস ডেভেলপমেন্ট অফিসার (ক্রপ কেয়ার): যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে (কৃষিতে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন)।

২. সেলস প্রমোশন অফিসার (অ্যাগ্রোভেট): যেকোনো বিষয়ে স্নাতক। তবে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। উভয় পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *