ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান ও পরিদর্শন চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন বাজারে এ পরিদর্শন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ।
পরিদর্শনকালে মাংসের মান, পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি, সংরক্ষণ ব্যবস্থা এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করে বাজারজাত করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি অসুস্থ গরু জবাই বা নিম্নমানের মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন থাকার কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি ।
ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই প্রতিরোধে প্রশাসনের মাংসের দোকান পরিদর্শন