👁 169 Views

সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে/২০২৬(বালিকা)৪-২গোলে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছেন।গতকাল শনিবার(২০জুন)বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)০৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন ও ময়মনসিংহের নান্দাইলের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ গোল দিয়ে রানার্স আপ হয়েছেন।প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়লো পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।দেশ সেরার মুকুট পরেছেন ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের প্রতিনিধিরা। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়ার মারিয়া খাতুন। খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয়ে সাঁথিয়াসহ পুরো পাবনা জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে এই গৌরবময় জয় উদযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *