👁 261 Views

পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ; পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় আব্দুর রশিদ প্রভাষককে বিরল উপজেলার বাসা থেকে পুলিশ আটক করে জেল হাজতে দেন। ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর জেলার বিরল উপজেলার রসুলপুর সাহাপুর গ্রামের মোঃ তমিজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুর রশিদ প্রভাষকের বিরুদ্ধে তারাগঞ্জ উপজেলার পিতা মৃত এবি এম সিদ্দিকের কন্যা মুহতারিমা ফাতেমা ফেরদৌসী এর সাথে পূর্বের বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করেন। এই ঘটনায় আব্দুর রশিদ তার দ্বিতীয় স্ত্রী মুহতারিমা ফাতেমা ফেরদৌসীকে যৌতুকের জন্য নির্যাতন ও অর্থ আত্নসাৎ করার অভিযোগ এনে মুহতারিমা ফাতেমা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ১১ গ নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ সংশোধনীয়/২০২৬, ৪০৬/৪২০ ধারায় অপরাধে নারী ও শিশু যৌতুক মামলা দায়ের করেন। যার মামলা নং: ২ তারিখ: ১১ ই জুন ২০২৬ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফয়সাল রেজা ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে আব্দুর রশিদ প্রভাষককে বিরল থানায় পুলিশের সহযোগিতায় গত শনিবার দিবাগত রাত্রিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য যে আব্দুর রশিদ প্রভাষক ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির দহশতিয়া ফাজিল মাদ্রাসায়, প্রভাষক হিসেবে বাংলা বিভাগে চাকুরি করেন। এই ঘটনায় তারাগঞ্জ পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *