👁 333 Views

নাটোরে শিক্ষা প্রতিষ্ঠান মাদকমুক্ত করতে শিক্ষকদের নিয়ে কর্মশালা

নাটোর প্রতিনিধি  : নাটোরের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদকমুক্ত করতে শিক্ষকদের নিয়ে কর্মশালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। বুধবার দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক রীফা রাওনাক নীতু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রসিকিউটর মোঃ রায়হান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেনের নাটোরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম ও পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মহারাজা জে এন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। বক্তারা একজন নাগরিক হিসেবে দেশের আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে বঁাচাতে যার যার অবস্থান থেকে শাসন নয়, সুসম্র্পক তৈরির মাধ্যমে শিক্ষাথর্ীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। কর্মশালায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ গ্রহণ করেন। আগামী দিনে এসব অংশগ্রহণকারীদের শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানে মাদক নির্মলে মেন্টর হিসেবে দায়িত্বপালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *