👁 50 Views

নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষককে কুপিয়ে ও জবাই করে হত্যা-বিক্ষুব্ধদের আগুনে প্রতিবেশী বৃদ্ধা নিহত

নাটোর প্রতিনিধি  নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা প্রতিবেশী ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে পড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম।
বুধবার রাত ১১ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমার পাড়ায় তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কুমার পাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল করিম ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতি দিনের মত বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাটাহাটি করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে মরদেহ উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে কি কারণে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার পর পুলিশের কয়েকটি টিম তদন্ত কাজ শুরু করছে।
এদিকে ঘটনার পর রেজাউল করিম সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে আগুন পুড়ে মারা যায় ওহাব আলীর মা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *