👁 349 Views

নওগাঁর বদলগাছীতে পিক-আপের ধাক্কায় বৃদ্ধা নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৮জুন) সকাল পৌনে ৯ টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ এবং পিকআপ ভ্যানটিও থানার হেফাজতে নেয়া হয়েছে।

নিহত সাহিদা বেগম উপজেলার ভান্ডারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। এবং আটককৃত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল আনুমানিক পৌনে ৯ টায় সাহিদা বেগম ভান্ডারপুর বাজারে পাকা সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন ২০-৯৫১৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও ডান হাতে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে স্বজনরা লাশ নিজ বাড়িতে নিয়ে যান।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *