👁 322 Views

ধনবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মাহেদুল হাসান, ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩ জুন) উপজেলা পরিষদের সভা কক্ষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ন‚রজাহান আক্তার সাথী।

গ্রাম আদালত ধনবাড়ী উপজেলা সমন্বয়কারী মো.আব্দুল লতিফ এর উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক ও গ্রাম আদালত টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাহফুজা রহমানসহ অন্যরা।

কর্মশালায় গ্রাম আদালত বিধিমালা ২০০৬ এবং ২০১৬-কে নিয়ে গ্রাম আদালতে বিচার্য দেওয়ানী ও ফৌজদারি মামলার শ্রেণির বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নিকট থেকে সুপারিশ গ্রহণ করা হয়।

আলোচনায় অংশ নেন, এনজিও, গণমাধ্যম এবং সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *