
জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পল্ল¬ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় ও প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)এর আয়োজনে এবং স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট(এগ্রিকালচার)এর উদ্যোগে সিরাজগঞ্জের উল্ল¬াপাড়া পৌরসভার এনায়েতপুর মল্লি¬কপাড়া মহল্লায় গতকাল সোমবার বিকেলে(১জুন)নিরাপদ ও লাভজনক কূপ মডেল পদ্ধতির মাধ্যমে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরুপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
খামারী আল মাহমুদ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পিপিডি সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.রাসেল। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন পিপিডি সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ ও সহকারী কৃষি কর্মকর্তা মো.বাবুলসহ পিপিডি উল্লাপাড়া শাখার সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ।প্রতিরুপায়ন সভায় সমিতির সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৮০জন উপস্থিত ছিলেন। পিপিডি সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রাসেল তার বক্তব্যে বলেন,এই পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে মুরগির রোগবালাই কম হয়,অল্প সময়ে বেশি মুনাফা অর্জন করা যায়,এদের মাংস,ডিম অধিক পুষ্টি সমৃদ্ধ এবং বাজার মূল্য অনেক বেশি।