👁 400 Views

মধুখালীতে যাত্রীবাহী পরিবহন-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১ জুন ২০২৬খ্রি.: ফরিদপুরের মধুখালীতে উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের পূর্বাশা পরিবহনের একটি বাসের চাপায় পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।নিহত ওই নারী হলো জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চৌগাছা গ্রামের সাজ্জাদ হোসেন এর স্ত্রী সুমি পারভীন (৩২)।
৩১ মে রোববার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতু এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস এবং মধুখালী থেকে মাগুরাগামী একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমি পারভীনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অপর একজন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ ময়না তদন্ত প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আজ ১ জুন সোমবার মামলা এন্ট্রি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *