👁 309 Views

ধামইরহাটে অসহায়দের পাশে থাকতে চান নারী কাউন্সিলর প্রার্থী কায়ফা খাতুন

মোঃ আবু মুছা স্বপন,  নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট 

নওগাঁর ধামইরহাটে অসহায়দের পাশে থাকতে চান নারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ কায়ফা খাতুন।  আসন্ন পৌর নির্বাচনে ধামইরহাট পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলরপদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। ইতোমধ্যেই ৩টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়ায় সাধারণ ভোটারদের ঈদ শুভেচছা জানিয়ে এবং দোয়া চেয়ে বিলবোর্ড টানিয়েছেন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ কায়ফা খাতুুন।

তিনি বলেন, আমি গ্রামে বসবাস করার কারণে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা গুলো খুব কাছ থেকে দেখেছি, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের সমস্যা সমাধানে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো, জীবনের বাকিটুকু সময় জনসেবা করেই কাটিয়ে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *